৩৬ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি: মালতী রানী দাসকে আবেগঘন বিদায় সংবর্ধনা
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:৩৪ পিএম  (ভিজিট : )
৩৬ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি: মালতী রানী দাসকে আবেগঘন বিদায় সংবর্ধনা

৩৬ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি: মালতী রানী দাসকে আবেগঘন বিদায় সংবর্ধনা

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম,পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়ের বাংলা দ্বিতীয় পত্রের সহকারী শিক্ষিকা মালতী রানী দাসের ৩৬ বছরের গৌরবোজ্জ্বল শিক্ষকতা জীবনের অবসান উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. চাঁদ আলী শিকদার-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন মনির, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা মালতী রানী দাসের দীর্ঘ শিক্ষকতা জীবনের নিষ্ঠা, সততা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় শিক্ষার্থীদের আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেকেই আপ্লুত হয়ে পড়েন।বিদায়ী শিক্ষিকাকে সম্মাননা ক্রেস্ট, বিভিন্ন উপহারসামগ্রী ও পুষ্পস্তবক প্রদান করা হয়। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসর জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শেষে ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে ফুলে সজ্জিত একটি গাড়িতে করে মালতী রানী দাসকে তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ভালোবাসা এবং আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩, ৭ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝