হরিরামপুরে বাসুদেবপুর লিউনা রাইসা পোল্ট্রি মুরগী ফার্মের মারাত্মক দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠত
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম  (ভিজিট : )
হরিরামপুরে বাসুদেবপুর লিউনা রাইসা পোল্ট্রি মুরগী ফার্মের মারাত্মক দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠত

হরিরামপুরে বাসুদেবপুর লিউনা রাইসা পোল্ট্রি মুরগী ফার্মের মারাত্মক দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠত

দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার  ২ নং গালা ইউনিয়নের অন্তর্গত ঝিটকা বাসুদেবপুরে ঘনবসতিপূর্ণ  আবাসিক এলাকায়  পরিবেশ   ছাড়পত্র ছাড়াই বাণিজ্যিকভাবে   লিউনা  রাইসা পোল্ট্রি  ফার্মের  মালিক মোঃ লায়েজ মিয়া খামার সৃষ্ট বর্জ্য  পরিবেশ সম্মত কোন ব্যবস্থাপনা ছাড়াই  দীর্ঘ দিন ধরে পরিবেশে নির্গমণ  করে দুর্গন্ধসহ    মারাত্মকভাবে  পরিবেশ দূষণ করছে।যাহা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ  আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর পরিবেশ সংরক্ষণ বিধিমালা মোতাবেক দণ্ডনীয় অপরাধ এ তথ্য জানান পরিবেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অভিযুক্ত খামার ও তাঁর  পার্শ্ববর্তী এলাকা এ কার্যালয়ের  একজন কর্মকর্তা কর্তৃক সরেজমিন পরিদর্শন  করে অভিযোগ এর সত্যতা পায়।ভবিষ্যৎগামী   শিশুরাসহ  বসবাসরত  এলাকাবাসী, রাস্তায় চলাচলরত পথযাত্রী ও দোকান  মালিকগণ দুর্বিসহ জীবন যাপন করছেন।সমাজের সর্বস্তরের জনগণ জনস্বার্থে জনদুর্ভোগ নিরসনে অভিযুক্ত খামার লিউনা  রাইসা পোল্ট্রি ফার্মের  বিরুদ্ধে মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরে  লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ উঠেছে, মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ  সরেজমিন পরিদর্শনে ঘটনার সত্যতা পায় । কিন্তু অভিযুক্ত লিউনা রাইসা পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে আইনানুগ   ব্যবস্থা কার্যক্রম গ্রহণ কেন ধীরগতি হচ্ছে জনমনে প্রশ্নবিদ্ধ সৃষ্টি হয়েছে।লিউনা রাইসা পোল্ট্রি মুরগী ফার্মের মালিক  মোঃ লায়েজ মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায় নাই।  সমাজের বিশিষ্ট জনেরা বলেন,  জরুরি ভিত্তিতে জনস্বার্থে  লিউনা রাইসা পোল্ট্রি মুরগী ফার্মের উচ্ছেদের দাবি জানান তাঁরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩, ০৩ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝