গোবিন্দগঞ্জে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচের কেজি ২০০ টাকা
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচের কেজি ২০০ টাকা

গোবিন্দগঞ্জে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচের কেজি ২০০ টাকা

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): সারা দেশে টানা বৃষ্টিপাতের প্রভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হাট-বাজারে কাঁচাবাজারগুলোতে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।বুধবার (২২ জুলাই) দুপুরে গোলাপবাগ পৌর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজিই আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন ১০০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, করলা ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিংঙ্গা ৬০ টাকা, পটল ৫০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, আলু ২৫ টাকা, কচু ৬০ টাকা, শশা ৮০ টাকা, পেপে ৩০ টাকা, আদা ১৬০ টাকা, রসুন ৮০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। 

কাঁচাবাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, কয়েক দিনের ব্যবধানে সবজির দাম অনেক বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সবজির দামও বৃদ্ধি পাওয়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তারা দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।সবজি বিক্রেতারা জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকরা ঠিকমতো জমি থেকে সবজি তুলতে পারছেন না। অনেক জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে সবজির দামও কমে আসবে বলে তারা আশা করছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩, ৭ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝