আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:০২ এএম  (ভিজিট : )
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন

তাজাখবর২৪.কম,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকার অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (১৫ জুলাই) ভোরে আগুন লাগার পর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরা জানান, ভোরের দিকে হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে ও বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তাদের ধারণা, গোডাউনে বিপুল পরিমাণ কাপড় ও দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে আশপাশের কারখানার শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর পর সকাল প্রায় ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও আগুনের ভেতরে লুকিয়ে থাকা তাপ বা আগুনের উৎস সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে ফায়ার সার্ভিস ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মাত্র চার মিনিটের মধ্যে, ভোর ৪টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আদমজী ইপিজেড স্টেশনের পাশাপাশি আশপাশের আরও চারটি ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত ৮টি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া গণমাধ্যমবে বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। গোডাউনে থাকা কোনো কেমিকেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও তদন্ত করে নিশ্চিত হওয়া হবে।তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবাবুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ় ১৪৩৩, ২৯ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝