‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি অবশেষে বসছেন বিয়ের পিঁড়িতে
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম  (ভিজিট : )
অভিনেত্রী মিমি

অভিনেত্রী মিমি

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: দুষ্টু কোকিল খ্যাত টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। এরই মধ্যে কলকাতার জনপ্রিয় পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের দোকানে দেখা গেছে তাকে। এতে বিয়ের পোশাক কেনার জন্যই সেখানে গিয়েছিলেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বিভিন্ন সূত্রের দাবি, সিদ্ধার্থ নামে এক ব্যক্তির সঙ্গে কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন মিমি। পেশায় তিনি নৌবাহিনীর সঙ্গে যুক্ত বলে শোনা যাচ্ছে। নভেম্বরেই তাদের আইনি বিয়ে হতে পারে। এরপর ডিসেম্বরের শুরুতে কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে মূল বিয়ের অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

বিয়ের অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে আত্মীয়স্বজন ও চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে পারেন তারা। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি মিমি। ফলে পুরো বিষয়টি ঘিরে কৌতূহল বাড়ছে ভক্তদের মধ্যে।সূত্র: দ্য ওয়াল

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝