পাবনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ২ ভুয়া চক্ষু চিকিৎসকের কারাদণ্ড
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ৫:৪৪ পিএম  (ভিজিট : )
পাবনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ২ ভুয়া চক্ষু চিকিৎসকের কারাদণ্ড

পাবনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ২ ভুয়া চক্ষু চিকিৎসকের কারাদণ্ড

তাজাখবর২৪.কম, কাজী বাবলা, পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু'জনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে আকবর আলী ও বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলাম। তিনি বেড়া উপজেলার সাতবা গ্রামের hআশরাফ প্রামাণিকের ছেলে। কারাদণ্ডপ্রাপ্ত দু'জনকে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়।

সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে স্থানীয় মোক্তার শেখের বাড়িতে চক্ষু ক্যাম্পের আয়োজন করে বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার। এর আগে এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও চশমা বিতরণের কথা বলে মাইকিং করা হয়। ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি ওষুধ সরবরাহ করা হচ্ছিল।এদিকে, চক্ষু ক্যাম্পের আড়ালে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাবনা। 

পরে সংস্থাটির দেয়া তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় বিকেলে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে অভিযানে চিকিৎসক পরিচয়দানকারী আকবর আলী, বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলামসহ চারজনকে আটক করা হয়। অভিযানে আকবর আলী চিকিৎসক হিসেবে তার কোনো বৈধ সনদ বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন দেখাতে পারেননি। একইভাবে রাকিবুল ইসলামও হাসপাতালের বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে তাদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার মাধ্যমে চিকিৎসাসেবা দেয়ার অপরাধে আকবর আলী ও রাকিবুল ইসলামকে চার মাস করে বিনাশশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া চক্ষু ক্যাম্পের প্রচারকাজে যুক্ত রবিউল ইসলাম ও রুপা আক্তারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত দু'জনকে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ০৫ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝