শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হবে ৪ ফ্লাইট দিয়ে: বিমানমন্ত্রী
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম  (ভিজিট : )
শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হবে ৪ ফ্লাইট দিয়ে: বিমানমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হবে ৪ ফ্লাইট দিয়ে: বিমানমন্ত্রী

তাজাখবর২৪.কম,ঢাকাঃ সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরু বিষয়ক এক প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।সভার সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান মন্ত্রী। সেইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, অংশীজনদের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট নিয়ে কার্যক্রম শুরু হবে। পরবর্তীকালে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

তৃতীয় টার্মিনালটি কার্যকরী করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার জানিয়ে বিমানমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ প্রকল্পের সঙ্গে জড়িত সবার ধারাবাহিক প্রচেষ্টায় টার্মিনালটি আজ কার্যক্রম শুরুর পর্যায়ে এসে পৌঁছেছে।এ সময় সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে নিজ নিজ দায়িত্ব শেষ করার জন্য আহ্বান জানান এম রশিদুজ্জামান মিল্লাত।সভায় প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন (পরীক্ষামূলক পরিচালনা) চালানো এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অংশীজনরা প্রস্তুতির বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত বিনিময় এবং টার্মিনালটি চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করেন।ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং মন্ত্রণালয়, বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝