প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম (ভিজিট : )
জাল ওয়ার্ক পারমিট প্রতারণার ফাঁদে প্রবাসীরা, পেনাংয়ে দুই বাংলাদেশি গ্রেফতার
আব্দুল কাদের,তাজাখবর২৪.কম, মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ার পেনাং রাজ্যে জাল ওয়ার্ক পারমিট ও অভিবাসন নথি তৈরি এবং সরবরাহের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সিম্পাং আমপাট এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া দুই বাংলাদেশির বয়স ২৩ ও ৩২ বছর। অভিযানে তাদের কাছ থেকে ৫০টির বেশি জাল ভিসা, বিদেশি পাসপোর্ট, বহনযোগ্য কম্পিউটার, মুঠোফোন, মুদ্রণযন্ত্র ও তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, চক্রটি বহনযোগ্য কম্পিউটারে আগে থেকে সংরক্ষিত আসল ভিসার নমুনা পরিবর্তন করে অন্য ব্যক্তির পরিচয় বসিয়ে জাল ভিসা তৈরি করত। বৈধ কাগজপত্র না থাকা কিংবা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকদের লক্ষ্য করে এসব নথি সরবরাহ করা হতো বলে সন্দেহ করা হচ্ছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিটি জাল ভিস্ তৈরির জন্য ৫০ থেকে ১০০ রিঙ্গিত নেওয়া হতো। তবে কিছু আর্থিক লেনদেনে ৫০০ থেকে ১ হাজার রিঙ্গিত পর্যন্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জুমাদাস সানি ১৪৪৮