‘ঢাকার সব স্থানে হকার বসতে দেওয়া হবে না’
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:২৪ এএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: ঢাকা নগরীর সব স্থানে হকারদের বসতে দেওয়া হবে না, আইন অমান্য করে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।সোমবার (৫ অক্টোবর) দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সেগুনবাগিচায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ, দখলমুক্তকরণে অভিযান পরিচালনা ও পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে তিনি গণমাধ্যমে এ মন্তব্য করেছেন।এ সময় তিনি বলেন, ‘ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার কাজ করছে। তাই উচ্ছেদ হবার পর আবার সড়ক দখলের পায়তারা করলে মালামাল ক্রোক, জব্দ করা হবে, পাশাপাশি মামলা হবে সিটি করপোরেশন পক্ষ থেকেও।’সবশেষে জানান, সুন্দর, আধুনিক নগর গড়ে তুলতে যা যা করা দরকার তা করবে সিটি করপোরেশন। আর এবিষয়ে নানাবিধ উদ্যোগও হাতে রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২৩ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝