প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৫০ পিএম (ভিজিট : )
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে
তাজাখবর২৪.কম,শিক্ষাঙ্গন ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ জন্য eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের ‘Result’ কর্নারে ক্লিক করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে বলা হয়েছে।অন্যদিকে, পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইটের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানতে পারবেন।
এ ছাড়া মোবাইল ফোনে SMS পাঠিয়েও ফলাফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে SMS পাঠাতে হবে। SMS-এর মাধ্যমে ফল জানতে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮