❝সাফল্যের অনন্য দৃষ্টান্ত NKM: শতভাগ জিপিএ-৫-এর পর বৃত্তিতে বাজিমাত❞
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৩৭ পিএম  (ভিজিট : )
❝সাফল্যের অনন্য দৃষ্টান্ত NKM: শতভাগ জিপিএ-৫-এর পর বৃত্তিতে বাজিমাত❞

❝সাফল্যের অনন্য দৃষ্টান্ত NKM: শতভাগ জিপিএ-৫-এর পর বৃত্তিতে বাজিমাত❞

ইকরামুল কবীর জাহিন, তাজাখবর২৪.কম,নরসিংদী (সদর): এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জনের গৌরবের পর বৃত্তি প্রাপ্তিতেও অসামান্য সাফল্য অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্ (NKM)। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছে। এর ধারাবাহিকতায় বৃত্তির ফলাফলে ট্যালেন্টপুলে ২৯ জন এবং সাধারণ গ্রেডে ১২৮ জনসহ মোট ১৫৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।একই বছরে শতভাগ জিপিএ-৫ অর্জন এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি লাভ প্রতিষ্ঠানটির শিক্ষাক্ষেত্রে এক গৌরবোজ্জ্বল অর্জন। শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষাব্যবস্থার প্রতিফলন ঘটেছে এ সাফল্যে।

প্রতিষ্ঠানের এ অর্জনে বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন শ্রদ্ধেয় সভাপতি আবদুল কাদির মোল্লা মহোদয়। তাঁর দূরদর্শী নেতৃত্ব, শিক্ষার প্রতি আন্তরিকতা ও শিক্ষাবান্ধব উদ্যোগ প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও গতিশীল করেছে।এসএসসিতে শতভাগ জিপিএ-৫ এবং বৃত্তিতে ১৫৭ শিক্ষার্থীর সাফল্য NKM পরিবারের জন্য আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার এক অনন্য উপলক্ষ। এ অর্জন শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় নতুন উদ্দীপনা জোগাবে এবং প্রতিষ্ঠানের সুনামকে আরও সমৃদ্ধ করবে।

সাফল্যের এ ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্ ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান ও উৎকর্ষের পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সবার।অভিনন্দন NKM-এর কৃতী শিক্ষার্থীদের। অভিনন্দন এই সাফল্যের পেছনে থাকা সকল শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝