কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:১৫ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু

কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে মুয়াজ (৬) ও আরাফ (সাড়ে ৪ বছর) নামে দুই সহোদর ভাইয়ের মার্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে কাওয়ালীকান্দা গ্রামে। শিশু দুইটি উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামের আব্দুস সাত্তার ও পান্না আক্তার দম্পতির সন্তান। পরিবারসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে আব্দুস সাত্তার পাশেরঘরে গাভী দোহন করছিলেন।এসময় শিশু দুইটি উঠানে খেলা করছিল। একপর্যায়ে মুয়াজ ঘরের বাইরের বিদ্যুৎ মিটারের ছেঁড়া আর্তিং তারের বিদ্যুৎস্পর্শে চিৎকার দেয়। তখন ছোট ভাই আরাফ মুয়াজকে স্পর্শ করলে সেও বিদ্যুতায়িত হয়। চিৎকার শুনে মা পান্না আক্তার দৌড়ে এসে শিশু দুইটি উদ্ধার করতে চাইলে তিনিও ছিটকে পড়েন। পরে মেইন সুইজ বন্ধ করে পরিবারের লোকেরা শিশু দুইটিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: শরিফুজ্জামান শিশু দুইটিকে মৃত ঘোষনা করেন। তিনি বলেন,হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুইটি মৃত্যু হয়েছে।

কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু

কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু

এব্যাপারে কেন্দুয়া পল্লীবিদ্যুতের ডিজিএম ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিস থেকে লোক পাঠানো হয়। বিদ্যুতের আর্তিং তারে নয় মিটার থেকে ফ্রিজে নিজেদের সংযোগ দেওয়া তারের সংস্পর্শে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। কারো অভিযোগ না থাকায়  শিশুদের মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩, ২9 রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝