বিবিএলে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ এএম  (ভিজিট : )
বিবিএলে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান

বিবিএলে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। এখন থেকে আংশিক চুক্তিতে জাতীয় দলের হয়ে খেলবেন তিনি।চ্যাপম্যানের নতুন চুক্তির ফলে নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুমে খেলার বাধ্যবাধকতা থাকছে না। এতে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের ক্ষেত্রে আরও স্বাধীনতা পাবেন এই অলরাউন্ডার। আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিবিএলে খেলার লক্ষ্যেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।চ্যাপম্যানের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সুবিধামতো খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আংশিক চুক্তিতে রয়েছেন ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্ট।তবে জাতীয় দলের প্রতি চ্যাপম্যানের প্রতিশ্রুতি বহাল থাকছে। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামবেন তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেটের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন চ্যাপম্যান। আসন্ন ভারত সিরিজ নিয়েও আশাবাদী তিনি।এদিকে, চ্যাপম্যানের কেন্দ্রীয় চুক্তি ছাড়ার ফলে নিউজিল্যান্ডের চুক্তির তালিকায় একটি জায়গা খালি হয়। সেই শূন্যস্থান পূরণে দ্রুতগতির পেসার ম্যাট ফিশারকে পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে এনজেডসি।ফিশারের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন। তিনি বলেন, সামনে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। এসব দীর্ঘ ও কঠিন সিরিজে পেস বোলিংয়ের গভীরতা ও দলের ভারসাম্য বজায় রাখতে এক্সপ্রেস গতির বোলার ফিশারের অন্তর্ভুক্তি কার্যকর ভূমিকা রাখবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩, ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝