গোবিন্দগঞ্জের সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী আর নেই
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম  (ভিজিট : )
মো. মনোয়ার হোসেন চৌধুরী

মো. মনোয়ার হোসেন চৌধুরী

তাজুল ইসলাম প্রধান, তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন চৌধুরী আর নেই। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার মৃত্যুর সংবাদে গোবিন্দগঞ্জসহ গাইবান্ধার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আলহাজ্ব মো. মনোয়ার হোসেন চৌধুরী গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মরহুমের জানাজা ৯ সেপ্টেম্বর, বুধবার বাদ জোহর, ধানমন্ডি রোড নং-২২, তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ,তৃতীয় জানাযা তার নিউজ বাড়ী কামদিয়া ইউনিয়ন অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে  জানিয়েছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩, ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝