শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম  (ভিজিট : )
শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম, শেরপুর: শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার প্রধান আহ্বায়ক জিতেন্দ্র মজুমদারের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করের‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এছাড়া বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এতে অংশগ্রহণ করেন।র‌্যালি শেষে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসক শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩, ২১ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝