রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধনের লক্ষ্যে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম–২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এসময় কৃতি শিক্ষার্থীরাও তাদের কথা তুলে ধরেন।
পরে মন্ত্রীমহোদয় কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অতিথি বরণ ও আলোচনা সভা হয়। এসময় এমপি রফিকুল ইসলাম হিলালী,ঈশ্বরগঞ্জে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩, ২১ রবিউল আউয়াল ১৪৪৮