কেন্দুয়ায় নির্মাণকাজ বন্ধের নির্দেশ ইউএনও'র
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৫৪ এএম  (ভিজিট : )
কেন্দুয়ায় নির্মাণকাজ বন্ধের নির্দেশ ইউএনও'র

কেন্দুয়ায় নির্মাণকাজ বন্ধের নির্দেশ ইউএনও'র

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ এলাকায় পৌরবিধি না মেনে বাসা নির্মাণের অভিযোগে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। মঙ্গলবার (১৮ আগস্ট) সরেজমিনে পরিদর্শন শেষে তিনি নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন এবং পৌরবিধি ও সংশ্লিষ্ট আইন মেনে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।এ সময় ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌরসভার ইঞ্জিনিয়ার রাজু আহমেদ ও পৌর সচিব মতিউর রহমান।স্থানীয়দের অভিযোগ, ইকবাল মাস্টার নামে এক ব্যক্তি পৌরবিধি উপেক্ষা করে বাসা নির্মাণ করায় এলাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভও রয়েছে।এর আগে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। পরে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।এব্যাপাারে বিষয়টি নিশ্চত করে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসানজিদা চৌধুরী বলেন, মঙ্গলবার দুপুরে পরিদর্শন করে পৌরবিধি মোতাবেক অনুমোদন নিয়ে তারপর কাজ করার জন্যতাকে বলে দেওয়া হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩, ০৫ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝