যশোরে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হলো জাতীয় মৎস্যপক্ষের সমাপনী অনুষ্ঠান
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৩৮ পিএম  (ভিজিট : )
যশোরে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হলো জাতীয় মৎস্যপক্ষের সমাপনী অনুষ্ঠান

যশোরে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হলো জাতীয় মৎস্যপক্ষের সমাপনী অনুষ্ঠান

এসএম সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো:-জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান গতকাল বিকালে যশোর জেলা মৎস্য অধিদপ্তরের হলরুমে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর  পৌর প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, হ্যাচারি মালিক সমিতির সদস্য প্রবীণ হ্যাচারি উদ্যোক্তা সাইফুজ্জামান মজু, বর্তমান হ্যাচারি মালিক সমিতির সভাপতি মোঃ জাহিদুর রহমান গোলদার, ন্যাশনাল ফিশ হ্যাচারি মাছের রেনু উৎপাদনে বর্তমান জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার পাওয়া আমিরুল হক, হ্যাচারী উদ্যোক্তা ডা: মোহাম্মদ আব্দুল্লাহ সহ প্রমুখ। আলোচনা সভার শেষে ১ম থেকে১০ম স্থান অধিকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা সহ বিভিন্ন প্রজাতির ২০০ গাছের চারা উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মাঝে বিতরণ করা হয়। মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপন কুমার ঘোষ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার যশোর সদর। সমাপনী অনুষ্ঠানে যশোরের বিভিন্ন হ্যাচারীর মালিক সমিতির সদস্যগণ সহ উদ্যোক্তা খাদ্য আমদানি কারক ও মাছ রপ্তানি কারকগণ উপস্থিত ছিলেন। 

ক্যাপশন:-জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন যশোর পৌর প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান। ছবি ও নিউজ:-এস এম সেলিম দৈনিক ভোরের দর্পণ যশোর ।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩, ০৪ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝