প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৩২ পিএম (ভিজিট : )
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশী নিহত হলেন যারা
সৈয়দা রোকসানা পারভীন (রুবি)তাজাখবর২৪.কম,ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে। রোববার ৯ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানাটি মূলত বাংলাদেশি শ্রমিকরাই পরিচালনা করতেন জানা যায়, নিজেরাই সোফা বানিয়ে বিক্রি করতেন।সেখানে মোট ১৭ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আটজন সরাসরি আগুনে দগ্ধ হয়ে এবং বাকি আটজন কালো ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা যান। রাত পর্যন্ত উদ্ধার কাজ চলে এবং ১৬টি মরদেহ উদ্ধার হয়। একমাত্র বেঁচে যান হাবিবুর রহমান হাবিব। তিনি দুপুর দেড়টার দিকে চুল কাটতে সেলুনে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন কারখানা পুরোপুরি আগুনে পুড়েছে।কারখানায় প্রচুর কাঠ, ফোম, কাপড়, গদি ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁ’য়া’য় পুরো কারখানা ছেয়ে যায়।কারখানার ভেতর থেকে বের হওয়ার সময় ছিল খুব কম। আগুন ও ধোঁয়া এত দ্রুত ছড়ায় যে অনেকেই দরজা বা জানালা দিয়ে বের হতে পারেননি। অবশেষে প্রবাস জীবন রঙিন স্বপ্ন আগুনে পুড়ে হয়ে গেল লাশ।।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩, ২৭ সফর ১৪৪৭