টানা চার দিনের বৃষ্টিতে শেরপুরে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় ভোগান্তি, সবজির দামে আগুন
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:১৭ পিএম  (ভিজিট : )
টানা চার দিনের বৃষ্টিতে শেরপুরে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় ভোগান্তি, সবজির দামে আগুন

টানা চার দিনের বৃষ্টিতে শেরপুরে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় ভোগান্তি, সবজির দামে আগুন

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম, শেরপুর:গত চার দিন ধরে টানা বৃষ্টিতে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক জনজীবন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কাজের সুযোগ না থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন এলাকার কৃষকদের সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। ফলে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়েছে আশঙ্কাজনক হারে। বর্তমানে প্রায় সব ধরনের সবজিই ৮০ টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয় করা কঠিন হয়ে পড়েছে।এদিকে, টানা বৃষ্টির কারণে শহরের বাজারগুলোতেও ক্রেতার উপস্থিতি অনেক কমে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা রাখলেও প্রত্যাশিত বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, ক্রেতা সংকটে ব্যবসায় বড় ধরনের মন্দাভাব দেখা দিয়েছে।টানা বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা থাকলেও বৃষ্টি কবে কমতে পারে, সে বিষয়ে আবহাওয়া অফিস থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতির উন্নতি না হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবিকায় এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩, ২১ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝