এসএসসি'র রেজাল্টের আগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:২২ পিএম  (ভিজিট : )
এসএসসি'র রেজাল্টের আগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর

এসএসসি'র রেজাল্টের আগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর

তাজাখবর২৪.কম,যশোর ব্যুরো: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রদীপ কুমার (১৯) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় সজিব কুমার মন্ডল (১৯) ও সাগর মজুমদার (২০) নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রোবাবর (৯ আগস্ট) রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত প্রদীপ খাজুরা এলাকার পূর্বাস কুমারের ছেলে। তিনি এ” বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফলের প্রতীক্ষায় থাকা প্রদীপের পরিবার কিছুদিন আগেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়। সেই ট্র্যাজেডি কাটিয়ে ওঠার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রদীপের অকাল মৃত্যুতে পরিবারসহ আশ পাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,গতকাল রোবাবর (৯ আগস্ট) রাতে নিহত প্রদীপ, সজিব ও সাগর তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে নাগড়া বাজারে ফটোকপির দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে খাজুরা এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দেওয়ার সময় মটর সাইকেলটিতে অতিরিক্ত যাত্রীবহন ও নিয়ন্ত্রনহীন গতির কারণে  দুর্ঘটনায় পতিত হয়। ফলে মটর সাইকেলের চালকসহ অন্য দুই আরোহি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পথচারীদের সহায়তায় আহত তিন জনকে তাৎক্ষনিক উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মটর সাইকেল চালক প্রদীপকে মৃত ঘোষণা করেন ও অপর দুইজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রদীপ কুমারের বাবা পূর্বাস কুমার বলেন, ‘নিজের রেজাল্টের খবর জানার আগে আমার ছেলেটা চলে গেল। মাত্র কয়েকদিন আগে আমার বাড়িতে আগুন লেগে সব পুড়ে যায়। এত কষ্ট আমি কীভাবে সইবো।’মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ও এ” বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩, ২৬ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝