রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): বাংলার আদি সংস্কৃতি ও গ্রামীণ মানুষের বিশুদ্ধ বিনোদন যাত্রাগান এর ঐতিহ্য ফেরাতে মৌসুমের শুরুতে যাত্রাদল ও যাত্রা-নাট্য সংগঠনগুলো মাঠে নামার জন্য আবারও সারা দেশে প্রস্তুতি শুরু করেছে। তারই ধরাবাহিকতায় ২২জুলাই বুধবার নেত্রকোনার শিকড় নাট্যদল এবার ১০টি পালা নিয়ে দল গঠনের প্রস্তুতি নিচ্ছে। এর উদ্বোধন উপলক্ষে এদিন বিকাল ৫টায় নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজন করেন উদ্বোধন অনুষ্ঠানের।
শিকড় উন্নয়ন কর্মসূচি ও নাট্য দলের সভাপতি লেখক রফিকুল ইসলাম আপেল এর সভাপতিত্বে এবং বিশিষ্ট অভিনয়শিল্পী অঞ্জন সরকার বাবনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার জাহান চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন প্রবীন যাত্রা নায়ক জাকির হাসান,কবি ও লেখক অধ্যাপক ননী গোপাল সরকার, পালা-নাট্যকার ও যাত্রা গবেষক রাখাল বিশ্বাস, সাবেক কৃতি ফুটবলার শফিকুল ইসলাম দোলন, শিকড় উন্নয়ন কর্মসূচির সাধারণ সম্পাদক সাংবাদিক শিমুল মিল্কী, শিকড় নাট্যদলের নাট্য সম্পাদক ও যাত্রা নায়ক জুয়েল রানা প্রমুখ।
পরে নবাব সিরাজউদদৌলা যাত্রাপালার মহড়া দিয়ে যাত্রাপালার উদ্বোধন করা হয়। জানা গেছে, এ বছর দুর্গাপূজায় "দানবীর রাজা হরিশ্চন্দ্র" যাত্রাপালা পরিবেশন দিয়ে যাত্রা দলের শুভসূচনা করা হবে। তারা এবার নতুন পুরাতন মিলিয়ে ১০টি যাত্রাপালা নিয়ে যাত্রা আসরের প্রস্তুতি নিচ্ছেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলা-উপজেলর অর্ধ্ব শতাধীক সুনামধন্য যাত্রাশিল্পী ও কলাকুশলী অংশ গ্রহন করেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩, ৮ সফর ১৪৪৭