বিয়েটা আর করতে হলো না: পরীমণি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:২৬ এএম  (ভিজিট : )
অভিনেত্রী পরীমণি।ছবি: সংগৃহীত

অভিনেত্রী পরীমণি।ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন। প্রিয় দল শিরোপা জিতলে আবার বিয়ে করবেন এমন ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই ঘোষণা আর বাস্তবায়ন হলো না। 

ফাইনাল ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত পোস্টে পরীমণি লেখেন, বিয়েটা আর করতে হলো না, এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।এর আগে, আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরও বিষয়টি নিয়ে মজার ছলে পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে তিনি লিখেছিলেন, হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে! সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তবে শেষ পর্যন্ত ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের মধ্য দিয়ে পরীমণির ঘোষিত বিয়ের পরিকল্পনাও আর বাস্তবায়িত হলো না। ম্যাচ শেষে আবারও প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি জানান, ভালোবাসার আর্জেন্টিনা। আবার দেখা হবে।পরীমণির এই পোস্টও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে। কেউ বিষয়টিকে মজার ছলে নিয়েছেন, আবার কেউ আর্জেন্টিনার হারে তার হতাশার সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩, ০৩ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝