গোবিন্দগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক স্বামী আটক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৫৬ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক স্বামী আটক

গোবিন্দগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক স্বামী আটক

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালি বেগম (৫৫) কে ছুরিকাঘাত করে পালানোর সময় স্বামী বিরাজ আলীকে আটক করে পুলিশের সোর্পদ করেছে জনতা। ২৯ জুন সোমবার বিকেলে ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর  গ্রামের এ ঘটনা ঘটে।  আটক বিরাজের বাড়ী পার্শ্ববর্তী কাটাবাড়ী ইউনিয়নের সদর কলনী গ্রামের ফয়েজ উদ্দীনের পুত্র।  আর স্ত্রী দুলালি বেগম তালুক কানুপুর ইউনিয়নের  চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার কন্যা।  পারিবারি কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্বামী বিরাজ পালিয়ে একটি পাট ক্ষেতে আত্মগোপন করার চেষ্টা করলে জনতা ধাওয়া করে আটক করে পুলিশে সোর্পদ করে। 

স্থানীয়রা জানান এর আগে  প্রায় ১০/১২ বছর আগে বিরাজ তার স্বাশুড়ী সেলিনা বেগমকে একই ভাবে হত্যা করেছিল। এ মামলায় কারাগারে আটক থাকা কালে স্ত্রী দুলালি বেগম তাকে জামিনের ছেড়ে নিয়ে আসে। এরপর আজ তারই ছুরিকাত করে মায়ের মতই স্ত্রী দুালালি বেগমও নিহত হতে হলো।গোবিন্দগঞ্জ থানার অফিসার  ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন জনতার সহায়তায় অভিযুক্ত স্বামী বিরাজ কে আটক করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে  থানায় আনা হয়েছে । মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩, ১৪ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝