গোবিন্দগঞ্জে তুলশী চাষ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নারী উদ্দোক্তা মমতাজ আক্তার
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:০৮ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে তুলশী চাষ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নারী উদ্দোক্তা মমতাজ আক্তার

গোবিন্দগঞ্জে তুলশী চাষ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নারী উদ্দোক্তা মমতাজ আক্তার

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মমতাজ আক্তার তিন বিঘা জমিতে তুলশী(ঔষধি গাছ)চাষ করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।নারী উদ্দোক্তা মমতাজ আক্তার জানান, আগে ঐ জমিতে তামাক চাষ হতো।যুব উন্নয়ন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষনে গিয়ে তুলশী চাষের কথা শুনে অল্প জমিতে তুলশী চাষ শুরু করি। কম খরচে বেশি লাভ করা সম্ভব। তাই তিনি এ বছর তার নিজের জমি ও বাৎসরিক চুক্তিতে লিজ নিয়ে তিন বিঘা জমিতে তুলশী চাষ করেন। এবং আবহাওয়া অনুকুলে থাকলে একর প্রতি প্রায় এক শত মণ উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন। 

তিনি আরো জানান, অন্যান্য ফসলের তুলনায় তুলশী চাষের খরচ কম লাভ বেশি। প্রতি কেজি তুলশীর মুল্য পনের থেকে ষোল শত টাকায় বিক্রি হয়ে থাকে।মমতাজ আক্তার এছাড়াও তিনি ভার্মী ও টাইকো-কম্পোস ও যৈব সার নিজেই উৎপাদন করেন।এ বিষয়ে তার সাফল্যের জন্য উপজেলা,জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে পুরস্কার সহ সনদ লাভ করেন।তিনি আরো জানান, তুলশী চাষের জন্য সরকারি ভাবে আর্থিক সহযোগিতা বাজার জাত করতে পেলে আরো বেশি করে চাষ করা সম্ভব বলে আশা প্রকাশ করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩, ৬ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝