প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৩০ এএম (ভিজিট : )
স্বামী ও ‘গোদ ভরাই’ (সাধ) অনুষ্ঠানে কারিশমা তান্না। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ভারতের ছোট পর্দার বড় তারকা কারিশমা তান্না মা হতে চলেছেন। দক্ষিণ ভারতীয় রীতিতে ‘গোদ ভরাই’ (সাধ) অনুষ্ঠান শেষে প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘গোদ ভরাই’ (সাধ) অনুষ্ঠানের মুহূর্ত শেয়ার করেছেন ৪২ বছর বয়সী অভিনেত্রী। এরপরই ভক্তদের শুভকামনার বন্যায় ভাসছেন তিনি।অনুষ্ঠানের দিন সোনালি রঙের সিল্কের শাড়ি এবং তার সঙ্গে মানানসই ঐতিহ্যবাহী গয়না পরেছিলেন কারিশমা। অন্যদিকে তার স্বামী ব্যবসায়ী বরুণ বাঙ্গেরাকে দেখা যায় ক্লাসিক সাদা কুর্তায়।
ভিডিওর ক্যাপশনে কারিশমা লেখেন,
আমাদের প্রথম দক্ষিণ ভারতীয় স্টাইলের গোদ ভরাইয়ের ভালোবাসা। পবিত্র তুলু রীতি, মন্ত্রোচ্চারণ, ফুল, শাড়ি এবং প্রতিটি আচার-অনুষ্ঠানকে এতো কাছ থেকে দেখার অনুভূতি সত্যিই অন্যরকম।ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের এপ্রিলে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন কারিশমা। বিয়ের ৪ বছর পর তাদের সংসারে আসছে নতুন অতিথি।২০২১ সালে পরিচয় থেকে ভালো লাগা শুরু বরুণ-কারিশমার। এক বছর প্রেমের পর ২০২২ সালে জমকালো আয়োজনে বিয়ে করে এ জুটি। বিয়েতে দুই পরিবারের পাশাপাশি বিনোদন জগতের তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩, ১৪ মহারম, ১৪৪৭