প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৩৪ এএম (ভিজিট : )
ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় গা ভাসিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাজিল দলকে নিয়ে তিনি এক পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।সোমবার (২৯ জুন) রাতে ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে ফেসবুকে এ পোস্ট করেন তিনি। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচকে সামনে রেখে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, "All the Best Team Brazil"। তবে শুভকামনার সেই পোস্টের চেয়ে বেশি আলোচনায় এসেছে পোস্টে ব্যবহৃত একটি ছবি নিয়ে।ছবিতে দেখা যায়, রুমিন ফারহানার সঙ্গে ব্রাজিলের জার্সি হাতে দাঁড়িয়ে আছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। ছবি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক আলোচনা।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩, ১৪ মহারম, ১৪৪৭