রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে গোসল করতে নেমে অনামিকা দাস (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। অনামিকা কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবু চন্দ্র দাসের মেয়ে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯জুন) বেলা আড়াইটার দিকে দুর্গাপুর গ্রামে।
জানা গেছে, পাড়ার অন্যান্যদের সাথে বাড়ির পুকুরে গোসল করতে নামে অনামিকা দাস। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। অন্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সোয়া ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন,খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এলে বিস্তারিত জানানো যাবে।