দোয়া চাইলেন দীপা খন্দকার, হঠাৎ কী হলো অভিনেত্রীর?
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:৫৯ এএম  (ভিজিট : )
জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বর্তমানে নানা চরিত্রে নতুন নতুন নাটকে চমকে দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তবে লাস্যময়ী এই অভিনেত্রীর সময়টা ঠিক ভালো যাচ্ছে না। একের পর এক ছোট খাটো বিপত্তিতে পড়ছেন তিনি। বিষয়গুলো নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।বুধবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীপা খন্দকার জানান, ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে বাঁধল বিপত্তি।

দীপা লিখেছেন, ‘কী হলো আমার বলো তো? মে মাসের ২৭ তারিখ ENT (নাক, কান গলা বিশেষজ্ঞ) ডাক্তারের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা প্রবলেমে কষ্ট পাচ্ছি। তার ওপর কাল একটা উবারের (গাড়ি) দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেলো। আজ শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল।’

অভিনেত্রীর বান্ধবীও পেশায় চিকিৎসক। জানালেন, বান্ধবীর পরামর্শে এখন তাকে টিটেনাস দিতে হবে। এমন বৈরি পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন দীপা।এদিকে দীপা খন্দকার বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে প্রথম ধাপের শুটিং সেরেছেন। ধারাবাহিকটির রচনা ও পরিচালনায় আছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩, ২ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝