মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:৪৩ এএম  (ভিজিট : )
অভিনেত্রী কেয়া পায়েল

অভিনেত্রী কেয়া পায়েল

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও আলোচনায় ফুটবল তারকা লিওনেল মেসি। নিজের প্রথম ম্যাচেই দুই গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর উচ্ছ্বাসে মেতেছেন তার ভক্তরা। সেই তালিকায় আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলও।মেসির অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট করেছেন কেয়া পায়েল। প্রথমে মেসির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল!”

এরপর আরও একটি উচ্ছ্বাসভরা বার্তায় কেয়া পায়েল লেখেন, “দুই গোল, একজনই সেরা। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য। নিজের সেরা ছন্দে থাকলে এই মানুষটিকে থামানোর কোনো উপায় নেই।”বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, তখন শোবিজ অঙ্গনের তারকারাও প্রিয় দল ও খেলোয়াড়কে সমর্থন জানাচ্ছেন। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে কেয়া পায়েলের এমন উচ্ছ্বাস ভক্তদেরও নজর কেড়েছে।ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও ফুটবলের প্রতি তার ভালোবাসা নতুন নয়। বিশ্বকাপের শুরুতেই মেসির ঝলমলে পারফরম্যান্সে আনন্দে ভাসছেন এই অভিনেত্রী।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩, ১ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝