বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১১:৩৮ এএম  (ভিজিট : )
 প্রয়াত কারিনা কায়সার

প্রয়াত কারিনা কায়সার

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: অকাল প্রয়াণ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তির অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হবে তাকে।চরকির প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত কনটেন্টগুলো থেকে সেরাদের পুরস্কৃত করা হবে। সে মঞ্চেই আগামী ৩ জুলাই বিশেষভাবে সম্মানিত করা হবে কারিনা কায়সারকে।জানা গেছে, ‘চরকি কার্নিভ্যাল’-এর অনুষ্ঠানে সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের (২০২৪) মনোনয়ন তালিকায় ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মের জন্য বেস্ট অ্যাক্টরের (ফিমেল) মনোনয়ন পেয়েছিলেন কারিনা। অকাল প্রয়াত হওয়ায় তাকে প্রতিযোগিতার বাইরে  রেখে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেয় চরকি।
 
এ প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন,
কারিনার অসাধারণ সব কাজ রয়ে গেলেও তিনি আজ সকল প্রতিযোগিতার উর্ধ্বে। তাই প্রয়াত কারিনা কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অসামান্য অবদানকে স্মরণ করে এবারের চরকি অ্যাওয়ার্ডসে আমরা তাকে বিশেষভাবে সম্মান জানাতে চাই।গত ১৬ মে লিভার সংক্রান্ত জটিলতার সঙ্গে লড়াই করে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তার মৃত্যুতে এখনো শোকাহত সহকর্মী, ভক্ত ও শোবিজ অঙ্গন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝