প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:১৫ এএম (ভিজিট : )
ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ভিন্ন ধরনের সাজ ও পোশাক নিয়ে কটাক্ষের শিকার হলেন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার, এবং পরিচালক কিরণ রাও। প্রসাধনবিহীন তার সাধারণ সাজ ও পোশাক বলিউডে তৈরি করেছে নতুন আলোচনা।সম্প্রতি ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তির জমকালো অনুষ্ঠানে ছেলে আজাদকে নিয়ে উপস্থিত হন কিরণ। সেখানেই সাজ আর পোশাক নিয়ে সমালোচনার ঝড়ে পড়েন বলিউড অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, অনুষ্ঠানে লাল-কালো-সাদা রংয়ের চেক প্রিন্টের প্যান্ট আর কালো টিশার্ট পরেছিলেন কিরণ। টিশার্টে লেখা, ‘মিলে তোহ সম্পর্ক করে’।ওড়না হিসেবে ছিল প্যান্টের চেক প্রিন্টের সাথে মিল রেখে গামছা। অনুষ্ঠানে তার উপস্থিতির মুহূর্তের ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই নেটেজেনদের কটাক্ষের শিকার হন তিনি।
মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘আমিরের চতুর্থ বিয়েতেও কি এই পোশাকই পরবেন!’ আরেকজন লেখেন, ‘গ্ল্যামারাস অনুষ্ঠানের জন্য এটি উপযুক্ত নয়।’অনেকে আবার কিরণ কী পোশাক পরেছেন তা বুঝতেই পারছিলেন না। খোঁচা মেরে এক নেটিজেন মন্তব্যের ঘরে তাই লেখেন, কিরণ রাও আসলে কী পরেছেন, কেউ আমাকে বলবেন?প্রচলিত তারকাদের ফ্যাশন ট্রেন্ড বরাবরই অনুসরণ করার চেষ্টা করেন না কিরণ রাও। পোশাকে চাকচিক্যের চেয়ে স্বাচ্ছন্দ্যকেই তিনি বেশি গুরুত্ব দেন। যে কারণে তার পোশাক ও সাজসজ্জা প্রশংসার চেয়ে শোবিজ দুনিয়ায় সমালোচিত যেমন হয় তেমনি কটাক্ষের ঝড়েও পড়ে বেশি।
তাজাখবর২৪.কম,ঢাকা:মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩, ২৯ জিলহ্বজ, ১৪৪৭