প্রধানমন্ত্রীকে একনজর দেখতে চা শ্রমিকদের ঢল, কানায় কানায় পূর্ণ মাঠ
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:১৫ পিএম  (ভিজিট : )
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে চা শ্রমিকদের ঢল, কানায় কানায় পূর্ণ মাঠ

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে চা শ্রমিকদের ঢল, কানায় কানায় পূর্ণ মাঠ

তাজাখবর২৪.কম,ঢাকা: মৌলভীবাজারে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে ঢল নেমেছে চা শ্রমিকদের। সেখানে বুধবার (১৭ জুন) দুপুর ১টায় প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। চা শ্রমিক ও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুপুরে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদেরকে সহায়তা চেক প্রদান করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়ক পথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওয়া হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশে দলে দলে নেতাকর্মীর পাশাপাশি চা শ্রমিকরা যোগদান করছেন। প্রধানমন্ত্রী আসার অনেক আগেই মাঠ পরিপূর্ণ হয়ে যায়। নানান রঙের পোশাক পরে সমাবেশস্থলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এসেছেন। মাঠের একপাশে উপকারভোগীদেরকে বসিয়ে রাখা হয়েছে।প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আগত চা শ্রমিকরা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সব চা বাগান বন্ধ দেওয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য এসেছি। বাগানের গাড়িতে করে আমরা এসেছি।

চা শ্রমিক পূর্ণিমা রেলি ও জাদব বলেন, আমরা সবাই এসেছি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। চায়ের দেশে তিনি এসেছেন এজন্য আমরা একনজর দেখতে এলাম। আমাদেরকে ভূমির অধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।সফর সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।এদিকে প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩, ১ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝