নোয়াখালীতে ভোক্তা অধিকার ও বিএসটিআই পৃথক অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:৩৯ পিএম  (ভিজিট : )
নোয়াখালীতে ভোক্তা অধিকার ও বিএসটিআই পৃথক অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে ভোক্তা অধিকার ও বিএসটিআই পৃথক অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কর্মকা-ের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে সোনাপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ও সোনাপুর বাজার এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নিত্যপণ্যের ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাই, অনুমোদনহীন শিশু খাদ্য বিপণন, মূল্যতালিকা হালনাগাদ করে দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অতিরিক্ত মুনাফার মাধ্যমে ভোক্তাদের প্রতারণা করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, অনুমোদনহীন খাদ্যপণ্য বাজারজাতকরণ এবং অনুমোদনহীন প্রসাধনী বিক্রির অভিযোগে বিশ্ববিদ্যালয় সড়ক এলাকার মেসার্স ঢাকা স্টোরকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে সোনাপুর বাজারের মেসার্স রহমানিয়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্যরা এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএসটিআইয়ের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগে দুইটি ফিড কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইদিন বিকেলে উপজেলার সেতুভাঙ্গা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। 

অভিযান সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী ২৭৩টি পণ্যের ক্ষেত্রে বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। এর মধ্যে মাছ ও মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত। তবে অভিযানে সেতুভাঙ্গা এলাকার দুটি ফিড কারখানায় বিএসটিআই সনদ না থাকার প্রমাণ পাওয়া যায়। এ সময় ক্লাসিক ফিস অ্যান্ড ফিড মিলস-কে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। একই অপরাধে সেতু ফিড মিলস-কে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই দুই প্রতিষ্ঠান থেকে মোট ৪০ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়েছে। অভিযানে বিএসটিআই নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩, ২৮ জলিহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝