সাবেক মন্ত্রী সাধন চন্দ্রের জামিন নামঞ্জুর
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:৪৭ পিএম  (ভিজিট : )
সাবেক মন্ত্রী সাধন চন্দ্রের জামিন নামঞ্জুর

সাবেক মন্ত্রী সাধন চন্দ্রের জামিন নামঞ্জুর

তাজাখবর২৪.কম,ঢাকা:জুলাই অভ্যুত্থানের সময় ইমরুল কায়েস ফয়সাল (২৯) নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।শনিবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে সাধন চন্দ্র মজুমদারকে ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। এ সময় সাবেক এ মন্ত্রীর উন্নত চিকিৎসা চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেয়ার আদেশ দেন আদালত।কারাগারে আটক থাকা অবস্থায় গত বুধবার (৩০ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে মোহাম্মদপুর থানার মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
 
এর আগে গত ৩ অক্টোবর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পরদিন তেজগাঁও থানার এক হত্যা মামলায় তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।গত ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলিতে আহত হন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন তিনি। এতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৮৪ জনকে আসামি করা হয়।
 
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭কার্তিক ১৪৩১,২৯ রবিউস সানি, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝