বেগমগঞ্জে ফাহিম হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:২৭ পিএম  (ভিজিট : )
বেগমগঞ্জে ফাহিম হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার

বেগমগঞ্জে ফাহিম হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার

এম জি বাবর,তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে হত্যা মামলার আসামী ইকবাল হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার রাত ৮টার দিকে জমিদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মোঃ মহিত কবীর সেরনিয়াবাত সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩ জুন সাড়ে ৮টার দিকে সেনবাগ থানাধীন নবীপুর ইউনিয়নে দেবী সিংহপুর গ্রামের আমজু মিয়া বাড়ীর জামে মসজিদের সামনে রাস্তার উপর কবরস্থানের পাশে মাদক বিক্রয় ও সেবন কালে গ্রেপ্তারকৃত আসামী সহ মামলার অপরাপর আসামীরা স্কুল ছাত্র আরাফাত ফাহিম (১৭) এর সাথে বাধানুবাদের এক পর্যায়ে চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ১০ জুন রাত সাড়ে ১১টার সময় আরাফাত ফাহিম (১৭) মারা যায়। এরপর থেকে র‌্যাব-১১ এর অভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে আসামী ইকবাল হোসেন (৪০) কে মঙ্গলবার রাত ৮টার দিকে জমিদারহাট কে কে ট্রাভেল্স বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর থানায় হস্তান্তরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩, ১ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝