‘পোশাক খাতে সহিংসতায় ফ্যাসিস্টরা ১০০ কোটি টাকা অর্থায়ন করেছে’
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম  (ভিজিট : )
‘পোশাক খাতে সহিংসতায় ফ্যাসিস্টরা ১০০ কোটি টাকা অর্থায়ন করেছে’

‘পোশাক খাতে সহিংসতায় ফ্যাসিস্টরা ১০০ কোটি টাকা অর্থায়ন করেছে’

তাজাখবর২৪.কম,ঢাকা: গোয়েন্দা সংস্থার তথ্যের কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, শুধু গাজীপুর এলাকায়ই পোশাক খাতে সহিংসতায় পতিত ফ্যাসিস্টরা ১০০ কোটি টাকা অর্থায়ন করেছেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের অনেকের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য অন্যরা দেখভাল করছেন। এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা আবার শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে অর্থায়ন করা হচ্ছে।তিনি বলেন, গার্মেন্টস খাতকে ধ্বংস করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এমন বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এর পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে নুর দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে।তিনি বলেন, নিজেদের কোনো সঙ্গী-সাথী যদি এসব ব্যক্তিকে আশ্রয় বা সহযোগিতা করেন, তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে। এসব অর্থ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতে ব্যয় করা হচ্ছে।

সরকারি দরপত্র প্রসঙ্গে নুর বলেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পুরোনো অভিজ্ঞতার শর্তের কারণে এখনো ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। ফলে, নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ পাচ্ছেন না। নতুন ব্যবসায়ীদের সুযোগ করে দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান।এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত ও এনসিপি।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩, ১৬ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝