ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৭
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম  (ভিজিট : )
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৭

ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৭

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পুলিশের মিরপুর বিভাগেই সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অভিযান পরিচালনা করা হয়। এই সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪৫ জন উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ৩ ও এসআরইউ একজনকে গ্রেপ্তার করেছে।অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩, ১৬ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝