দালালের দৌরাত্ম্যে শ্রমবাজার বন্ধের শঙ্কা
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম  (ভিজিট : )
দালালের দৌরাত্ম্যে শ্রমবাজার বন্ধের শঙ্কা

দালালের দৌরাত্ম্যে শ্রমবাজার বন্ধের শঙ্কা

তাজাখবর২৪.কম,মালেয়শিয়া: মালেয়শিয়া যেতে নবাবগঞ্জ থেকে রাজধানীতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছেন বিজয় মন্ডল। কিন্তু জানেন না কোন এজেন্সির মাধ্যমে যাবেন। যদিও টাকা দিয়েছেন সাড়ে ৭ লাখ।শুধু বিজয় নয় এমন অনেকই এজেন্ট, দালালের লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে ৬-৭ লাখ টাকায় মালয়েশিয়া যাওয়ার চুক্তি করছেন।ফ্রি ভিসার বাইরে সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যাবেন, তাদের জন্য খরচ পড়বে ১ লাখ ৫৪ হাজার টাকা। এরই মধ্যে এমন হিসাব দিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

মালয়েশিয়ার এফডব্লিউসিএমএস'এ নিবন্ধিত বেসরকারি রিক্রুটিং এজেন্সি মালিকরা আশ্বস্ত করছেন, কর্মী পাঠানোর খরচ সরকারি হিসাবের কাছাকাছি রাখার চেষ্টা করছেন তারা। তবে, দালালদের খপ্পর থেকে সজাগ থাকার আহ্বান তাদের।এ ব্যাপারে শ্রম বাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক আতিকুর রহমান বিশ্বাস বলেছেন, যত হাত বদল হবে, ততই বেড়ে যাবে অভিবাসন ব্যয়। মূল এজেন্সির খরচ সরকার ঘোষিত খরচের কাছাকাছি থাকবে।

বাজার খুলতে না খুলতেই এমন নানা অনিয়মের চিত্র সামনে আসায় টিআইবির সদস্যে মাজেদুল হক বলছেন, ব্যয় বাড়িয়ে দেয়া ব্যত্যয় খুঁজে বের করে দায়ীদের শাস্তি দিতে কঠোর হতে হবে সরকারকে। সেটা সবার জন্যই ভালো হবে ।মালয়েশিয়াগামী শ্রমিক পাঠানো রিক্রুটিং এজেন্সিদের হুঁশিয়ারি দিয়ে, দুর্নীতি এড়াতে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, ক্যাশে লেনদেন হলে তার দায়িত্ব কেউ নেবে না। ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে, ডকুমেন্ট থাকার পরও প্রতারিত হলে; মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।মালয়েশিয়াগামী অধিকাংশ কর্মীই জানেন না, কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন। অথচ দালাল ও সাব-এজেন্টের হাতে তুলে দিচ্ছেন লাখ লাখ টাকা। এজেন্ট-এজেন্সির এই দৌরাত্ম্য বন্ধ, অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনতে পারলে মালেয়শিয়ার কর্মী পাঠানোর পথ বন্ধ হওয়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩, ১১ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝