আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম  (ভিজিট : )
আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি

আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ক্রমাগত উর্ধ্বমুখী হতে হতে হঠাৎ মুখ থুবড়ে পড়েছে সোনার বাজার। বিশ্ববাজারে টানা দরপতনে ১৪ মাস আগের দামে ফিরে গেছে মূল্যবান এই হলুদ ধাতুটি। এর প্রভাব পড়েছে বিভিন্ন দেশের স্থানীয় বাজারেও। এর মধ্যে ভারতে সর্বোচ্চ চূড়া থেকে প্রায় ৯২ হাজার টাকা নিচে নেমে এসেছে এই সোনার দাম।

সোনার দাম ওঠা-নামার পেছনে মূলত ডলারের শক্তি হ্রাস-বৃদ্ধি, জ্বালানি তেলের দাম ওঠানামা এবং বৈশ্বিক ভূ-রাজনীতির বিভিন্ন ফ্যাক্টর জড়িত থাকে। তবে এবার সোনার দাম যে অভাবনীয়ভাবে কমেছে, তার পেছনে ‘অবদান’ নিজের বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি দাবি করেছেন, সোনা কেনা এড়িয়ে চলতে গত মে মাসে তিনি যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেওয়ার কারণেই সোনার দাম কমেছে।

নরেন্দ্র মোদি আরও দাবি করেন, এখন মানুষ তাকে বলছে যে তার কথা শুনে তাদের টাকা বেঁচেছে।শনিবার (২১ নভেম্বর) লখনৌর গোমতী নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে দেওয়া এক জনসভায় এসব মন্তব্য করেন তিনি।১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় একবেলা খাবার বাদ দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আহ্বানের সঙ্গে নিজের আহ্বানকে তুলনা করে মোদি বলেন, ‘আমি দেশবাসীর কাছে অনুরোধ করেছিলাম যে এক বছরের জন্য, একান্ত প্রয়োজন না হলে দয়া করে সোনা কিনবেন না।

তিনি বলেন, সে সময় এই দেশ শাস্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের সেই চরিত্র এখনও অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ সোনা কম কিনতে বলেছিলাম এবং দেশবাসী সোনা কম কিনেছে, আর সোনার দাম কমে গেছে। আজ মানুষ আমাকে বলছে, ‘মোদি জি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছিলাম, আর আমাদের টাকা বেঁচে গেছে’।উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হওয়ার প্রেক্ষাপটে গত মে মাসে দেশবাসীকে সোনা না কেনার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হায়দরাবাদের এক সমাবেশে তখন তিনি বলেছিলেন, সোনা কেনা আরেকটি ক্ষেত্র, যেখানে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যবহৃত হয়। জাতীয় স্বার্থে আমাদের এক বছর সোনা না কেনার সংকল্প করতে হবে।ভারতের সরকারি তথ্যও অবশ্য বলছে, প্রধানমন্ত্রী মোদির আহ্বান সোনারর চাহিদা কমার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। এপ্রিল-অক্টোবর সময়ে আনুষ্ঠানিক সোনা আমদানি প্রায় ৪০ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলারের তুলনায় এই সময়ে দেশে ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের সোনা আমদানি হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩, ১১ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝