নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে ১২ বাংলাদেশি আটক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম  (ভিজিট : )
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে ১২ বাংলাদেশি আটক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে ১২ বাংলাদেশি আটক

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা শয়তানের মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর বারোমারী ক্যাম্পের টহল দল।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়াই মানব পাচারকারীদের মাধ্যমে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক ব্যক্তিদের বাড়ি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।বুধবার (১৮ নভেম্বর) সকালে আটক ১২ জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩, ০৭ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝