মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:৫০ পিএম  (ভিজিট : )
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ

আব্দুল কাদের,তাজাখবর২৪.কম, মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাকের ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার(৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কুয়ালালামপুরের উচ্চ আদালতের অর্থ ও জামানত জমা দেওয়ার কাউন্টারে এই অর্থ পরিশোধ করা হয়।নাজিবের আইনজীবী ফারহান মুহাম্মদ শাফি আদালতে অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেন।

অর্থ জমা দেওয়ার সময় উম্নোর একজন নেতা তালাবদ্ধ কালো ব্যাগ নিয়ে আদালতের পেমেন্ট কাউন্টারে উপস্থিত হন। অর্থ পরিশোধের পর প্রয়োজনীয় রসিদ ইস্যু করা হয়। ধারণা করা হচ্ছে, সেই রসিদ মালয়েশিয়ার কারা বিভাগের কাছে জমা দেওয়ার পর গৃহবন্দিত্বের আদেশ কার্যকরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।এর আগে গত মঙ্গলবার থেকে নাজিবের জরিমানার অর্থ পরিশোধ নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলছিল। নাজিবের গৃহবন্দিত্বের সম্ভাব্য ঠিকানা হিসেবে তাঁর লাংগাক দুতার বাসভবনের কথা আগেই জানিয়েছিলেন তাঁর আইনজীবী।

উল্লেখ্য, এসআরসি ইন্টারন্যাশনালের ৪২ মিলিয়ন রিঙ্গিত অর্থ আত্মসাতের দায়ে ২০২২ সালের ২৩ আগস্ট থেকে কাজাং কারাগারে সাজা ভোগ করছেন নাজিব। ২০২০ সালের ২৮ জুলাই তাঁকে ১২ বছরের কারাদণ্ড এবং ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছিল।এখন ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধের পর কারা বিভাগের মাধ্যমে গৃহবন্দিত্ব কার্যকরের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝