গৃহবন্দি হতে আজই ৫ কোটি রিঙ্গিত জরিমানা দিবে নাজিব রাজাক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম  (ভিজিট : )
গৃহবন্দি হতে আজই ৫ কোটি রিঙ্গিত জরিমানা দিবে নাজিব রাজাক

গৃহবন্দি হতে আজই ৫ কোটি রিঙ্গিত জরিমানা দিবে নাজিব রাজাক

আব্দুল কাদের,তাজাখবর২৪.কম,মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক কারাগার থেকে বের হয়ে গৃহবন্দি অবস্থায় সাজা ভোগের সুযোগ পেতে আজ বুধবার (৪ নভেম্বর) ৫ কোটি রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে পারেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস।এসআরসি ইন্টারন্যাশনাল দুর্নীতি মামলায় দণ্ডিত নাজিবের জন্য রাজকীয় ক্ষমার আওতায় কারাদণ্ডের বাকি সময় নিজ বাসায় গৃহবন্দি অবস্থায় কাটানোর সুযোগ রাখা হয়েছে। তবে এ সুযোগ কার্যকর করতে তাঁকে ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে।

এর আগে গত ১ নভেম্বর মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল তান শ্রী মোহাম্মদ দুশুকি মোকতার জানিয়েছিলেন, নাজিবের জরিমানা পরিশোধের বিষয়ে তখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। জরিমানা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তাঁকে কারাগারেই থাকতে হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝