কিডনির জটিলতায় এভারকেয়ার হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১০:১২ পিএম  (ভিজিট : )
কিডনির জটিলতায় এভারকেয়ার হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন

কিডনির জটিলতায় এভারকেয়ার হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন

আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম, নোয়াখালী প্রতিনিধিঃ কিডনির জটিল সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান। ইতোমধ্যে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ও সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক এটিএম মাওলাদাদ চৌধুরীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, লিয়াকত আলী খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। লিয়াকত আলী খান তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তার পরিবারের পক্ষ থেকেও দেশবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝