চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ এএম  (ভিজিট : )
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮

তাজাখবর২৪.কম,স্বাস্থ্য ডেস্ক:  চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৬৫৪ জন।চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। আগস্টে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন, মৃত্যু হয়েছে ২ জনের। জুলাইয়ে আক্রান্ত হন ৫৩৬ জন, মৃত্যু হয় দুইজনের। জুনে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন আক্রান্ত এবং মৃত্যু হয় একজনের। জানুয়ারিতে আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীর মধ্যে ২ হাজার ৬৯৩ পুরুষ, ১ হাজার ৬৫০ জন মহিলা এবং ১ হাজার ৩১১ জন শিশু।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩২৩ জন, মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন, মারা যান ১০৭ জন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝