সিলেটে হামে মৃত্যু ২০৫ জনের, হাসপাতালে ভর্তি আরও ১৩৬
তাজাখবর২৪.কম,সিলেট প্রতিনিধি : সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর হাম ও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। অবশ্য গত ২৪ ঘন্টায় নতুন কোনো হাম রোগী সনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের শুক্রবারের (৩০ অক্টোবর) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে আরেক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রাজ আহমেদ। বয়স মাত্র ১০ মাস। সে হবিগঞ্জের লাখাই থানার মিঠু মিয়ার ছেলে।
রাজসহ এ বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট মৃত্যু হয়েছে ২০৫ জনের। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১০ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৩, হবিগঞ্জের ৩৩, মৌলভীবাজারের ১৬ ও সুনামগঞ্জের ৭৩ জন।এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন কারো হাম সনাক্ত হয়নি। তবে এ বছর মোট হাম সনাক্ত হয়েছে ১ হাজার ১১৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জের ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জের ৩৫৭ জন।এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭, পার্কভিউ মেডিকেলে কলেজ হাসপাতালে ৪, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৪, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজারে ১, মৌলভীবাজার সদর হাসপাতালে ৭, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৮ এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪৫১ জন।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮