দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:১২ পিএম  (ভিজিট : )
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: হংকং সিক্সেসে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারেই ৬ ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার হাবিবুর রহমান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। শুধু তাই নয়, টানা ৭ বলে ৭ ছক্কা হজম করতে হয়েছে প্রোটিয়াদের।হংকংয়ে সিক্স-এ-সাইড টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই জয়ের খুব কাছে গিয়েও ১ উইকেটে হারের হতাশায় ডুবেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে সেই হতাশার জবাব দিয়েছে টাইগাররা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন হাবিবুর রহমান সোহান। অন্যদিকে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান। ৬ বলে মাত্র ৭ রান করে দলীয় ৫২ রানে সাজঘরে ফেরেন তিনি। তবে সোহানের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ। মাত্র ১৩ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ব্যাটার।ম্যাচের চতুর্থ ওভারে ব্ল্যাক সিম্পসনের বলে রীতিমতো ছক্কার বৃষ্টি নামান সোহান ও মৃত্যুঞ্জয়। ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন সোহান। এরপর অবসর নিতে হয় তাকে। বাকি চার বলে টানা চারটি ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয় চৌধুরী।

এরপর পঞ্চম ওভারের প্রথম বলেও ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। ফলে টানা সাত বলে সাতটি ছক্কা হজম করতে হয় দক্ষিণ আফ্রিকাকে।শেষদিকে মৃত্যুঞ্জয়ের ৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস এবং অধিনায়ক রনির ১০ বলে অপরাজিত ২৮ রানের সুবাদে নির্ধারিত সময় শেষে ১২৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। শেষদিকে আবারও ব্যাটিংয়ে নামেন সোহান।প্রথম দুই ম্যাচের হতাশা পেছনে ফেলে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল বাংলাদেশ।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝