মিরপুর টেস্ট, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এএম  (ভিজিট : )
মিরপুর টেস্ট, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

মিরপুর টেস্ট, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।গতকাল অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় তিনি বলের আঘাতে চোট পান। চোটের কারণে মুশফিক ছিটকে পড়ায় তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।মিরপুরের চেনা উইকেটের সুবিধা নিতে তিন স্পিনার সমন্বয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের পাশাপাশি রয়েছেন নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে হাসান মাহমুদের সঙ্গে জুটি বাঁধছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই চক্রের বাকি থাকা ৬টি টেস্টের মধ্যে অন্তত ৪টিতে জয় প্রয়োজন টাইগারদের।তবে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, দীর্ঘমেয়াদী সমীকরণ বা ফাইনালে যাওয়ার চাপ না নিয়ে তাদের মূল মনোযোগ এখন শুধুই এই মিরপুর টেস্ট জয় করা।অন্যদিকে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিয়ে কোনও সমীকরণ না থাকলেও সেরা পাঁচে থেকে চক্র শেষ করাই তাদের প্রধান লক্ষ্য।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝