অপূর্ব-নীহার যে নাটকে দুই দিনে এক কোটি ভিউ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৪১ এএম  (ভিজিট : )
অপূর্ব-নীহার যে নাটকে দুই দিনে এক কোটি ভিউ

অপূর্ব-নীহার যে নাটকে দুই দিনে এক কোটি ভিউ

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: প্রকাশের মাত্র দুই দিনেই এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ছোট পর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও নাজনীন নীহার নাটক ‘ভালো আছো তো?’। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে এই সাফল্য পেয়েছে। নির্মাণসংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশের একক নাটকের ক্ষেত্রে এমন রেকর্ড এবারই প্রথম। নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।ইউটিউবের মন্তব্যের ঘরে যেমন মিলছে ইতিবাচক প্রতিক্রিয়া, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা। গল্প বলার ধরন, আবেগঘন মুহূর্ত, স্বাভাবিক সংলাপ এবং ব্যতিক্রমী সমাপ্তি দর্শকদের আকৃষ্ট করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্মাতা জাকারিয়া সৌখিন জানিয়েছেন, নিজের পছন্দ ও ভাবনার সঙ্গে মিল রেখে কাজ করতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই সাফল্যকে পুরো দলের সম্মিলিত অর্জন হিসেবে উল্লেখ করে প্রযোজক, অভিনয়শিল্পী, দর্শক ও নির্মাণকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার মতে, দর্শকের চাহিদা বিবেচনায় মানসম্মত ও রুচিশীল কনটেন্ট তৈরির প্রচেষ্টাই ভবিষৎতে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।নাটকটিতে অপূর্ব ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক ও প্রান্ত। আহমেদ রিজভীর কথায় এবং সাজিদ সরকারের সুর ও সংগীতে নাটকের গান ‘যাকে ভালোবেসেছি’ গেয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝