জন্মদিনে দীঘির গ্ল্যামারাস লুক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৩০ পিএম  (ভিজিট : )
প্রার্থনা ফারদিন দীঘি।

প্রার্থনা ফারদিন দীঘি।

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিন ২৬ অক্টোবর। বিশেষ এই দিনটিতে প্রথম প্রহর থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তবে জন্মদিনের শুরুতেই নিজের নতুন এক গ্ল্যামারাস লুকের ভিডিও প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দীঘিকে দেখা গেছে একেবারেই ভিন্ন রূপে। তার সাজ, পোশাক ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে আভিজাত্য আর নান্দনিকতার ছাপ। ভিডিওটি প্রকাশের পর থেকেই তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।ভিডিওতে দীঘির জন্মদিনের আয়োজনেও ছিল বিশেষ আকর্ষণ। টেবিলজুড়ে সাজানো লম্বা সাদা মোমবাতি, মোমবাতির স্ট্যান্ডে ঝুলে থাকা মুক্তার মালা আর ফুলের মনোমুগ্ধকর সাজ—সব মিলিয়ে তৈরি হয়েছিল রাজকীয় এক পরিবেশ। সেই আয়োজনের মধ্যমণি হয়ে হাজির হন দীঘি।
 
এদিন অভিনেত্রীর পরনে ছিল হালকা নীল রঙের স্টাইলিশ গাউন। পরিপাটি করে খোঁপা করা চুলের সঙ্গে মানানসই মেকআপ তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। হাতে থাকা নজরকাড়া ঘড়িটিও নজর কেড়েছে অনুরাগীদের। সব মিলিয়ে জন্মদিনের এই বিশেষ আয়োজনে দীঘির উপস্থিতিতে ছিল গ্ল্যামার আর আভিজাত্যের মিশেল।শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করা দীঘি সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়িকা হিসেবে। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, ফ্যাশন ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানা মুহূর্ত নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে।জন্মদিনের প্রথম প্রহরে প্রকাশিত নতুন এই ভিডিওতে দীঘির গ্ল্যামারাস উপস্থিতি সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ দিনটিতে প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তার অনুরাগীরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝